25 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্ধর্ষ চুরি, ৪৫০ ভরি স্বর্ণ ও সাত লাখ টাকা খোয়া

রাজধানীতে দুর্ধর্ষ চুরি, ৪৫০ ভরি স্বর্ণ ও সাত লাখ টাকা খোয়া


বিএনএ, ঢাকা: কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলে  দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক দোকানের ৪৫০ ভরি স্বর্ণ সেই সঙ্গে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। অন্য দোকানের চুরির হিসাব চলছে বলে জানিয়েছেন দোকান মালিক।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’

এ বিষয়ে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি, শুক্রবার  রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান সেখানকার কর্মীরা। তারা সকালে এসে দোকান খুলে চুরির বিষয়টি টের পান।

ওসি আরো বলেন, মার্কেট ও দোকানের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের