27 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হঠাৎ বিপর্যয়ে অচল বহু ওয়েবসাইট

হঠাৎ বিপর্যয়ে অচল বহু ওয়েবসাইট


বিএনএ, বিশ্বডেস্ক : ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত ত্রুটির কারণে হঠাৎ করে বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। বাংলাদেশের বেশ কিছু অনলাইন গণমাধ্যমসহ এক্স, চ্যাটজিপিটি, লেটারবক্সডসহ বিভিন্ন সাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’—এমন ত্রুটি বার্তা দেখতে পান।

ইন্টারনেট অবকাঠামো সুরক্ষা ও উচ্চমাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণের মতো সেবা দেওয়া ক্লাউডফ্লেয়ারের ছোট একটি ত্রুটিও বহু ওয়েবসাইটে বিপর্যয় তৈরি করতে পারে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমস্যাটি শনাক্ত করেছে এবং বিষয়টি তদন্ত করছে। তথ্য পাওয়া মাত্রই আপডেট দেওয়া হবে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরও একই সময়ে অচল হয়ে পড়ে। কিছুক্ষণ পর সাইটটি চালু হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের রিপোর্ট হঠাৎ কয়েকগুণ বেড়ে গেছে।

ব্যবহারকারীরা ত্রুটি বার্তায় দেখতে পান—ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার সমস্যার কারণে সাইটটি লোড হচ্ছে না, কয়েক মিনিট পর আবার চেষ্টা করতে বলা হয়। ঠিক কতগুলো ওয়েবসাইট বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের