26 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বনানীর ডিওএইচএস থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

বনানীর ডিওএইচএস থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নম্বর রোডের লেক পাড়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়।

পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নম্বর রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে।

রাত আনুমানিক সাড়ে ৯টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় উদ্ধারের পর রাত ১০টায় জনস্বার্থে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্যবহৃত হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ