31 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে পর্যটকদের জন্য চালু হলো ছাদখোলা বাস

বান্দরবানে পর্যটকদের জন্য চালু হলো ছাদখোলা বাস


বিএনএ, বান্দরবান : বান্দরবানে প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল রোববার এই বাস নীলগিরিতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।

তিনি আরো বলেন, জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার শহরে ফিরবে । এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের  উপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা এবং মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী