20 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ৬ পরিবারের বসতঘর। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একই বাড়ির ফাতেমার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সময় ফাতেমার পরিবারের কোনো সদস্যই বসতঘরে ছিলেন না।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কৈখাইন গ্রামের চুন্নুু মিয়ার পুত্র নুর মোহাম্মদ(৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মোহাং দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, স্থানীয় এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আমরা ২৬মিনিটে ঘটনাস্থলে পৌছাই। আমরা গিয়ে দেখতে পাই, আগুন জ্বলছে ২-৩টি বসতঘরে। মাত্র আধা ঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতি আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী