21 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর


বিএনএ বিশ্বডেস্ক :  আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতালটি তিন দিন ধরে অবরুদ্ধ  রাখার পর  শনিবার এ নির্দেশনা দিল দেশটির সেনাবাহিনী।তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কোনো নির্দেশনা তারা দেয়নি।

গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে অভিযান শুরু করে ইসরাইল। রোগী, চিকিৎসাকর্মী ও আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালটিতে আটকা পড়েছে। শনিবার হাসপাতালটির আইসিইউতে থাকা সব রোগীর মৃত্যু হয়েছে বলে জানায় আল-জাজিরা।

আল-জাজিরা জানিয়েছে, চিকিৎসক-রোগী ও আশ্রয় নেওয়া সাধারণ মানুষসহ সবাইকে হাসপাতাল ও এর প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে সবাইকে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

একজন চিকিৎসকের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী আমাদের সবাইকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে আমাদের আল-রশিদ সড়ক দিয়ে অন্যত্র সরে যেতে বলেছে।

ওই চিকিৎসক আরো জানান, ইসরাইলিদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব মানুষকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া অসম্ভব। কারণ আশঙ্কাজনক রোগী ও ইনকিউবেটরে থাকা শিশুদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই।

শুক্রবার হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেন, হাসপাতালের চারদিকে ইসরাইলি ট্যাংক ঘিরে রয়েছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী