23 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নালা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দামপাড়ায় নালা থেকে কামরুল আনোয়ার ববি (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কামরুল আনোয়ার ওই এলাকার মৃত শামসুল আনোয়ারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার।

আরও পড়ুন: বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ১

তিনি জানান, ওই বৃদ্ধ আট-নয় বছর আগে থেকে দামপাড়ার বাড়িতে একা থাকতেন। তিনি বাড়ি-ঘর দেখাশোনা করতেন। বৃষ্টি হলে বা ডিসের ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন হলে সেগুলো দেখতে ছাদে উঠতেন। ধারণা করা হচ্ছে- তিনি হয়তো ছাদে উঠছিলেন। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে তার বাড়ির পাশের নালা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে