23 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ১

বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ১

বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে তিনশত লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ একডজন মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি সবুজ রঙয়ের সিএনজি টেক্সি জব্দ করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মধ্যম করলডেঙ্গা তৈয়বিয়া মহল্লার উত্তর পার্শ্বে গুচ্ছগ্রামের পাকা রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহাম্মদ নবীর ছেলে।

আরও পড়ুন: বান্দরবানে শিশু ধর্ষণের ঘটনায় আসামি পুতু গ্রেপ্তার

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি, একটি ডাকাতি, অস্ত্র আইনে একটি ও মারামারির দুটি মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা