29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গন্ডারের পঁচা মাংস দিয়ে ‘হাজীর বিরিয়ানি’

গন্ডারের পঁচা মাংস দিয়ে ‘হাজীর বিরিয়ানি’

গন্ডারের পঁচা মাংস দিয়ে ‘হাজীর বিরিয়ানি’

বিএনএ,নোয়াখালী:নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে স্থানীয় ‘হাজীর বিরিয়ানি’ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পচা মাংস জব্দ করা হয়।রেস্টুরেন্টটি  সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান,সোনাইমুড়ী বাজারের ‘হাজীর বিরিয়ানি হাউজ’ দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর গন্ডারের পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?