29 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্ট জব্দ


বিএনএ, চট্টগ্রাম : মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দুটি কার্গো বোটে বোঝাই করা ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযানে এসব সিমেন্ট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়,  শুক্রবার ভোরে বাঁশখালী থানার বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৫১০ বস্তা সিমেন্ট পাওয়া যায় যার বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা সিমেন্টসহ বোটটি জব্দ এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ