26.9 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - জুলাই ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’

ঘোষণায় আরও বলা হয়, নির্দেশ অমান্য করে যদি কেউ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভাড়া দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এখানে সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।

 

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ