25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার

বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার

bangladesh-india test series

ঢাকা :  আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বনাম ভারত জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ২টি টেস্ট ও ৩টি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সকল খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ১ম টেস্ট ম্যাচ ভারতের চেন্নাই এর এম এ চিদামবারাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২য় টেস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে টেস্ট ম্যাচ দু’টির ধারাবিবরণী সম্প্রচার করা হবে।

বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ১ম টি-২০ খেলা আগামী ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের গোয়ালিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২য় টি-২০, ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩য় টি-২০, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বেতারের বাণিজ্যিক কার্যক্রম, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে খেলাগুলোর ধারাবিবরণী লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার ও নওয়াপাড়া যশোর এফএম ১০০.৮ মেগাহার্জে ম্যাচগুলোর ধারাবিবরণী সম্প্রচার করা হবে।

বাংলাদেশ বেতার বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২.০ মেগাহার্জ, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জ এবং রাঙ্গামাটি ১০৩.২ মেগাহার্জ এ উক্ত খেলার চলতি ধারাবিবরণী একযোগে রিলে করা হবে।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী