24 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুতুবদিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুতুবদিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররম (৭) ও জান্নাতুল বকেয়া (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া আবছারের ছেলে আব্দুল মোকাররম এবং বিকেল ৩টার দিকে দক্ষিন ধুরুং ইউনিয়নের জুলেকা বিবিপাড়ার মো. ইকবালের মেয়ে জান্নাতু বকেয়ার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল মোকাররম ও জান্নাতুল বকেয়া পৃথকস্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

আইসের চালান ফেলে মিয়ানমার পালালো পাচারকারী

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, পৃথকস্থানে পুকুরের পানিতে পড়ে দুই শিশু নিহত হয়। হাসপাতাল থেকে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন, বিএম/ এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে