18 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন

গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন

ইউক্রেনের

বিএনএ, বিশ্বডেস্ক  :  রাশিয়ার সেনাদের হটিয়ে  একটি গ্রাম দখলে নিয়েছে  ইউক্রেন।বাখমুতের দক্ষিণে অবস্থিত এই গ্রামটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে পালটা আক্রমণও চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

সোমবার এএফপি জানায়, অবশ্য যুদ্ধক্ষেত্রে এ ধরনের বিজয় বা সাফল্য অর্জন ইউক্রেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন।

এ দিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বাখমুতের কাছে যুদ্ধরত সৈন্যদের প্রশংসা করেছেন এবং যারা রাশিয়াকে হটিয়ে ক্লিশচিভকাকে পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিল তাদেরও আলাদা করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রশংসা করেন।

জেলেনস্কি বলেন, কিয়েভ ‘ইউক্রেনের জন্য নতুন প্রতিরক্ষা সমাধান প্রস্তুত করছে’।

পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মুখপাত্র ইলিয়া ইয়েভলাশ বলেছেন, ক্লিশচিভকা গ্রামের ওপর নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাবাহিনীকে কৌশলগত গুরুত্বপূর্ণ আরেক শহর বাখমুত ঘেরাও করতে সহায়তা করতে পারে। মূলত দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মে মাসে রাশিয়ান বাহিনী বাখমুত দখল করে নিয়েছিল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা