25 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » হ্যাম্পশায়ারকে হারিয়ে ফাইনালে সামারসেট

হ্যাম্পশায়ারকে হারিয়ে ফাইনালে সামারসেট

হ্যাম্পশায়ারকে হারিয়ে ফাইনালে সামারসেট

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-২০ ব্লাস্টে জশ ডেভির অলরাউন্ড নৈপূন্যে হ্যাম্পশায়ারকে ২ উইকেটে হারিয়েছে সামারসেট।শনিবার (১৮ সেপ্টেম্বর) বার্মিংহামের  এজবাস্টনে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।

শেষ ওভারে সামারসেটের দরকার ছিল ১০ রান। জশ ডেবি ওই ওভারের তৃতীয় বলে চার ও চতুর্থ বলে ছক্কা মেরে ২ বল বাকী থাকতে জয় নিশ্চিত  সামারসেট ক্লাবের।

১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রান তুলতে ৫ উইকেট হারায় সামারসেট। এরপর টম অ্যাবল ও লুইস গোল্ডসওয়ার্থি দলের হাল ধরেন। ১৮ রান করে আউট লুইস আউট হলে ভাঙ্গে ৪৫ রানের জুটি। দলীয় ১০৩ রানের মাথায় টম অ্যাবল ৫০ রান করে আউট হলে জয়ের জন্য তখন সামারসেটের প্রয়োজন ২০ বলে ৪৮ রানের। এরপর  ১৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হয় বেন গ্রীন। তখন ম্যাচের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১০ রানের। ডেথ ওভারে বল করতে আসা ব্র্যাড হুইল। তার তৃতীয় বলে জশ ডেবি চার ও চতুর্থ ছক্কা হাকালে ৮ উইকেট হারিয়ে ২ বল বাঁকী থাকতে জয়ের বন্দরে পৌছেঁ যায় সামারসেট ।

এর আগে টস হেরে ওয়েদারলির ৭১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার । সামারসেটের হয়ে জশ ডেবি ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ