31 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সেনা অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামে সেনা অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও থানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে মাদক ও ছোরা-চাকুসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সিএমপির চান্দগাঁও থানা পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহীনির একটি টহল টিম এই অভিযান চালায়। দলটির নেতৃত্বে ছিলেন মেজর ইলিয়াছ ফেরদৌস ও ওয়ারেন্ট অফিসার এমদাদ উল্লাহ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন, মো. কাইয়ুম উদ্দিন ও মোঃ রুবেল মিয়া। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, মাদকসেবনের উপকরণ এবং ২টি বড় ছোরা, ২টি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী