26 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আল নাসরকে উড়িয়ে সুপার কাপে আল হিলাল

আল নাসরকে উড়িয়ে সুপার কাপে আল হিলাল

helal

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে প্রথম ঘরোয়া ট্রফির জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর অপেক্ষা যেন থামছেই না। এবার নতুন মৌসুমের শুরুতেই সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলে হারল তার দল আল নাসর।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে এদিন ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যায় আল নাসর। ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান রোনালদো। তার গোলেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচের গোলে সমতায় ফেরে আল হিলাল। এরপর ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে ম্যাচ থেকে ছিটকে দেন আলেকজান্ডার মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। এতেই ৪-১ গোলের ব্যবধানে হারে আল নাসর।

ম্যাচ শেষে জয়ের নায়ক মিত্রোভিচ বলেন, ‘প্রথমার্ধে কিছুটা সমস্যা হচ্ছিল আমাদের এবং দ্বিতীয়ার্ধে তা শুধরে ফেলি। আমরা কতটা ভালো দ্বিতীয়ার্ধে সেটা দেখাতে পেরেছি। মৌসুমের শুরুতেই শিরোপা জিতে ভালো লাগছে। ’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ