24 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে পিস্তলসহ যুবক গ্রেফতার

বেনাপোলে পিস্তলসহ যুবক গ্রেফতার

বেনাপোলে পিস্তলসহ যুবক গ্রেফতার

বিএনএ, বেনাপোল:  যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগান পিস্তলসহ আব্দুল্লাহ খান ওরফে মানিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোর র‍্যাব- ৬ । বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিবাগত রাত ১১ টার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মানিক বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রউবের ছেলে।

র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ খান মানিক দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় মাদক ব‍্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

যশোর র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ সোহাগ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে