29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে তরুণ খুন

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে তরুণ খুন

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ লিমন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল খালেক জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে বন্ধু ওবায়দুলের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে আরও দুজন মিলে লিমনকে ছুরিকাঘাত করে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল আমি কিছু বলতে পারছি না।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। বর্তমানে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের হাবিব মার্কেটের পাশে ভাড়া বাসায় থাকি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিমনকে ছুরিকাঘাত করে তার বন্ধু। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী