25 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে সুপার কাপ বায়ার্নের

বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে সুপার কাপ বায়ার্নের

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে গোল দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভানডোভস্কি। বিরতি থেকে ফেরার ৪ মিনিট না যেতেই বায়ার্নকে উল্লাসে ভাসান টমাস মুলার। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৬৪ মিনিটের সময় একটি গোল শোধ করেন মার্কো রেউস।

কিন্তু গোল শোধে মরিয়া ডর্টমুন্ড আরও এক গোল খেয়ে বসে। ৭৪ মিনিটে সেই লেভানডোভস্কির পা থেকেই গোলটি পায় বায়ার্ন। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লেভানডোভস্কির এটি ২৪তম গোল লেভানডোভস্কির। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে কাটিয়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার।

এই জয়ের মধ্যে দুয়ে একটি রেকর্ডও গড়েছে বায়ার্ন। টানা দ্বিতীয়বারের সঙ্গে রেকর্ড নবমবারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নিয়েছে দলটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা