29 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে বৃষ্টির পূর্বআভাস

সারাদেশে বৃষ্টির পূর্বআভাস


বিএনএ, ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন (১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত) দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার (১৮ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এ তথ্য জানা যায়। ।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া বিশেষ করে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ