28 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেল ফ্রান্স

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেল ফ্রান্স

france

স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় (১৭ জুন) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে জয় ফরাসিদের। কাতার বিশ্বকাপের ফাইনালিস্টরা এদিন মাঠে নেমেছিল র‍্যাংকিংয়ে ২৫ নাম্বারে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে। তবে ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে অস্ট্রিয়া।

কঠিন লড়াইয়ে একবার বল এই প্রান্তে তো পরক্ষণেই অন্যপ্রান্তে। তবে শেষমেশ ভাগ্যের কাছেই হেরে গেছে অস্ট্রিয়ানরা। ৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। এমবাপ্পের ক্রস শট ঠেকাতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার। ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

জয়ের দিনে মারাত্মকভাবে আহত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত বের হলেও মাঠেই থেকে যান এমবাপ্পে। পরে ৯০ মিনিটের মাথায় তাকে তুলে অলিভিয়ের জিরুকে নামান কোচ দিদিয়ের দেশম।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু