বিএনএ, ঢাকা:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। আজ কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে বুধবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন, তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী।
বিএনএ/ওজি
![]()

