25 C
আবহাওয়া
১১:৫০ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

বিএনএ, ঢাকা: বাংলাদেশে পবিত্র কোরবানির ঈদ কবে তা আজ জানা যাবে । সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৯ মে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ