26 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মুহাম্মদ শাওন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাহেবনগর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু শাওন ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাহেবনগর এলাকার মুহাম্মদ মনিরের ছেলে। সে শাহছুফি আব্দুল কাদের (রহ.) দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে শিশু শাওনসহ আরও একজন শিশু গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পুকুর থেকে অন্য শিশুটি উঠে আসলেও শিশু শাওন উঠে আসেনি। বিষয়টি জানাজানি হলে লোকজন তাকে খুঁজতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের