25 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে মাদকসহ গ্রেপ্তার ৪

সাভারে মাদকসহ গ্রেপ্তার ৪


বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১০হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার রাতে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

মাদক কারবারিরা হলেন- ফরিদপুর জেলার মো. তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মো. ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মো. হৃদয় আলী (২২), ও সঞ্জু বিশ্বাস (২১)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ও ১৭ মে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ নিকটবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে মাদক পরিবহন করছিলেন। এই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করেন। পরে তা সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী