33 C
আবহাওয়া
২:১৪ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট


বিএনএ, ডেস্ক : বাংলাদেশের প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিল ৪১৯ জন।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ