27 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর আফতাবনগর এলাকার একটি সেলুনের দোকানে ভেতর থেকে মোহাম্মদ তারেক মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার নামে সেলুনের ভেতরে ঝুলন্ত অবস্থায় তারেকের মরদেহ পাওয়া যায়।

তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে তারেকের মরদেহ উদ্ধার করা হয়।তার দেহ সেলুনের ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল, গলায় রশি পেঁচানো ছিল। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জানা গেছে, নিহত তারেক ওই সেলুনে কাজ করতেন।রাতে সেলুনেই অবস্থান করতেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে তারেক আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ