28 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না চীনা দূতাবাসে

বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না চীনা দূতাবাসে

বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না চীনা দূতাবাসে

বিএনএ, ঢাকা: ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না চীনা দূতাবাসে। রাজধানীর বনানীতে চালু করা হয়েছে চীনের ভিসা সেন্টার। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাসাদ সেন্টারে চীনের ভিসা সেন্টারের উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২১ এপ্রিল) থেকে শুরু হবে এই ভিসা সেন্টারের কার্যক্রম। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার টানা পাঁচদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো- প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। প্রয়োজনে যোগাযোগ 022 2660 3261 ও 022 2660 3262 নম্বরে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সর্ম্পক আরও দৃঢ় হবে। বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে, সেজন্যই নানা পদক্ষেপ নিয়েছে চীনা দূতাবাস। নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে। চীনের এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনা ভিসা আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু