28 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি


বিএনএ, বিশ্বডেস্ক: সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উভয় পক্ষই ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। তবে এই অস্ত্রবিরতিকে কতটুকু সম্মান দেখানো হবে সেটাই এখন দেখার ব্যাপার।

আল জাজিরা বলছে, জেনারেল শামস-আল দিন কাবাশি আল আরবিয়া টিভিকে বলেন, সেনাবাহিনী ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।

সুদানের সেনাবাহিনী অস্ত্রবিরতির প্রস্তাব জানার বিষয়টি অস্বীকার করার ঘণ্টাখানেক পর তিনি এই ঘোষণা দেন।

জেনারেল বলেন, প্রতিবেশী দুটি দেশ আর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সাহায্য দেওয়ার চেষ্টা করছে। তবে তিনি দেশ দুটির নাম বলেননি।

তবে র‌্যাপিড সাপোর্ট ফোর্স তথা আরএসএফ প্রধান সুদানের সেনাবাহিনীর অস্ত্রবিরতি পালনের মনোভব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শহরে তাদের যুদ্ধবিমানের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের ঘোর লঙ্ঘন।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে তিনি আলোচনা অব্যাহত রাখারও ঘোষণা দেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা