21 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বিএনএ, ঢাকা: পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উদযাপনে ১০ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময়ের মধ্যে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পরের দিন ২৮ এপ্রিল সাপ্তাহিক বন্ধ। তাই সব মিলিয়ে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী