28 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন

ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন

ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন

বিএনএ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রযুক্তিপণ্য অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এ স্টোরের উদ্বোধন করা হয়।

এ সময় টিম কুক বলেন, মুম্বাইয়ের শক্তি, সৃজনশীলতা এবং আবেগ অবিশ্বাস্য! এখানে স্টোর খুলতে পেরে আমরা খুবই উত্তেজিত- ভারতে এটি আমাদের প্রথম স্টোর।

জানা গেছে, মুম্বাই ছাড়াও আগামী ২০ এপ্রিল দিল্লিতে আরও একটি রিটেইল স্টোর খুলবে মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী জায়ান্ট অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, দুটি স্টোরই স্থানীয় চিন্তাধারা অনুসারে ডিজাইন করা হয়েছে। পুরো স্টোরটি সম্পূর্ণ কার্বন ফ্রি, ১০০ শতাংশ রিনিউবেল এনার্জি দ্বারা পরিচালিত হবে।

মুম্বাইয়ের এই স্টোরে গ্রাহকরা অ্যাপলের এক্সক্লুসিভ পণ্য কিনতে পারবেন- যেমন আইফোন, ম্যাকবুক। পাশাপাশি এই ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, প্রোডাক্ট সম্পর্কিত তথ্যসহ আরও বিভিন্ন তথ্য খোঁজ নিতে পারবেন। নতুন ডিভাইস কেনার পর তাতে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সে বিষয়ে গ্রাহকদের সাহায্য করবেন স্টোরের কর্মচারীরা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা