24 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ওয়াসিম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ওয়াসিম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ওয়াসিম

বিএনএ ঢাকা: বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক মেজবাহ উদ্দিন আহমেদ ওয়াসিম।রোববার(১৮ এপ্রিল)করবস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার(১৭ এপ্রিল) রাতে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক।

ওয়াসিম কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থা এমনছিল যে তিনি দাঁড়িয়ে হাঁটতেও পারছিলেন না। বিছানায় শুয়েই দিন কাটছিল তার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

নায়ক ওয়াসিম ১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয়েছিল তার। ওই সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালি পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হলে সুপারস্টার হয়ে উঠেন তিনি। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একে একে প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম।

১৯৪৭ সালের ২৩শে মার্চ, চাঁদপুরের উত্তর মতলবে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। অভিনেত্রী রোজির ছোট বোনকে বিয়ে করেছিলেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে আছেন। এরমধ্যে স্ত্রী ও মেয়ে মারা গেছেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা চিরবিদায় নিলেও, ভক্ত ও শুভ্যানুধায়ীদের স্মৃতিতে চির অম্লান থাকবেন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে