25.8 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান


বিএনএ, ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান  রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়  করবেন  যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে।আগস্টের গণঅভ্যুত্থানের পর গণভবন-কে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর ঐতিহ্যগত সরকারি বাসভবন হিসেবে গণভবনে যাওয়া সম্ভব নয়।

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন নির্ধারণের চিন্তা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে এসব স্থানের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় এটি সুবিধাজনক বলে মনে করছে সংশ্লিষ্টরা।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা, হাইজিনিক ওয়াশসহ ছোটখাটো সংস্কার কাজ চলছে। সিলিংয়ের কিছু পুরনো অংশেও মেরামত করা হচ্ছে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ