28 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গুম কমিশনের মেয়াদ বাড়লো তিন মাস

গুম কমিশনের মেয়াদ বাড়লো তিন মাস

গুমের তদন্ত কমিশন

বিএনএ, ঢাকা : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে এ সংক্রান্ত কমিশনের মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। এ কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে সোমবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, এই প্রজ্ঞাপন গত ১৫ই মার্চ থেকে কার্যকর হবে বলে গণ্য হবে।

পূর্বের সময়সীমা অনযায়ী, গত ১৫ই মার্চ গুম কমিশনের মেয়াদ শেষ হওয়া এবং এই তারিখের মাঝেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

এ নিয়ে কয়েক ধাপে গুম কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

গত ২৭শে অগাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে