29 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময়

আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময়

আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময়

বিএনএ, চট্টগ্রাম: ঈদ সামনে রেখে আনোয়ারায় শপিংমল গুলোতে জমে উঠেছে কেনাকাটা। অর্ধেক রোজা পার হওয়াতে শপিংমল গুলোতে বাড়ছে মানুষের ভিড়। এই মানুষের ভিড়ে ঘটছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মিটিং করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) আনোয়ারা থানার অফিসার ইনচার্জ’র কার্যালয়ে ব্যবসায়ী ও শপিংমল পরিচালকদের সাথে এই মিটিং অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিয়ে থানা পুলিশকে মতামত দেন ব্যবসায়ীরা ।

এসময় আইনশৃঙ্খলা ও শপিংমলে আগত ক্রেতাদের নিরাপত্তা নিয়ে সার্বিক কথা বলেন অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন। এসময় তিনি সমন্বিত নিরাপত্তা বেষ্টনীর কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাতুরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের মালিক জাকির হোসেন, আনোয়ারা সদরের আনোয়ারা সিটি সেন্টারের পরিচালক সাহেদসহ জুয়েলারি ও অন্যান্য ব্যবসায়ীরা। এসময় থানার উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/নাবিদ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী