27.5 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটোই দায়ী: চীন

ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটোই দায়ী: চীন


বিএনএ, বিশ্বডেস্ক : চীন আবারও বলেছে, ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ‘উত্তর-আটলান্টিক নিরাপত্তা জোট’ তথা ‘ন্যাটো’ই দায়ী।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই মন্তব্য করে বলেছেন, এই সংকট সমাধানের চাবিও রয়েছে মার্কিন সরকার ও ন্যাটো জোটের হাতে। তার মতে ন্যাটো জোট সম্প্রসারণের নীতিই এ সংকটের জন্ম দিয়েছে।

ওয়াশিংটন মনে করে বিশ্বজুড়ে মার্কিন মোড়লিপনার পথে চীন ও রাশিয়া সবচেয়ে বড় বাধা হওয়ায় এ দুই পরাশক্তিকে দুর্বল ও সীমিত করা উচিত। আর এ লক্ষ্যেই রাশিয়ার আশপাশে ও সীমান্তের কাছে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর কাজ শুরু করে ওয়াশিংটন। তাই স্বাভাবিকভাবেই রাশিয়া নিজের ভূ-কৌশলগত নিরাপত্তার স্বার্থে ন্যাটো জোটের এ ধরনের বিস্তারকে মেনে নিতে পারে না। ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিরুদ্ধে বহু বছর ধরে মস্কোর বার বার হুঁশিয়ারি ও ন্যাটোর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উপেক্ষিত হওয়ায় অবশেষে সেখানে সেনা অভিযান চালানোকে এরই আলোকে দেখা উচিত।

ইউক্রেনে সংকট সৃষ্টি করে মার্কিন সরকার চীন ও রাশিয়ার কৌশলগত ঐক্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে। সম্প্রতি ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করেছে। যেমন, রাশিয়া নাকি চীনকে অস্ত্র পাঠাতে বলেছে। এ ছাড়াও রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তুলতে চীনের সম্ভাব্য সহযোগিতার বিরুদ্ধে বার বার ওয়াশিংটনের হুঁশিয়ারিও লক্ষণীয়। মার্কিন সরকার খুব ভালো করেই এটা বোঝে যে চীন ও রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান নিলে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মোড়লিপনা ভেঙ্গে পড়বে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় ও পশ্চিমা মডেলের কথিত গণতন্ত্র চাপিয়ে দেয়া এবং চীন ও রাশিয়ার ঘরোয়া বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কো ও বেইজিংয়ের ঐক্যবদ্ধ প্রতিরোধকামী অবস্থান মার্কিন সরকারের অনেক হিসেব নিকেশকে বানচাল করে দিয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫