27 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু

করোনা আপডেট: বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু

করোনায় একজনের মৃত্যু

বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ৬ হাজার ৫ জন মারা গেছেন।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮৭ হাজার ৩০২ জনে।একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪৬ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৮৩৪ জন।

শুক্রবার (১৮ মার্চ) সকালে  ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন আরও ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪২৯ জন। মহামারি শুরুর পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮২ লাখ ৫০ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ১১ হাজার ৪৮১ জন।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯২৫ জন। এসময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৪৮৭ জন সংক্রমিত এবং ৯ লাখ ৯৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৬১ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৮১৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৩ হাজার ৩৯ জন।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে একদিনে শনাক্ত আরও ২ লাখ ৯৬ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ২৪২ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৫২৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭২ জনের।

শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৬০১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনের।

শনাক্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫০ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৯০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৩১২ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ