20 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে জাল সনদের কারখানা আবিষ্কার , আটক-১

চন্দনাইশে জাল সনদের কারখানা আবিষ্কার , আটক-১

চন্দনাইশে জাল সনদের কারখানা আবিষ্কার , আটক-১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘদিন ধরে পৌরসভার সব ধরনের জাল সনদ তৈরি করে বিক্রি করা ‘মিনি পৌরসভা” নামে আলোচিত ওই দোকানে অভিযান চালিয়েছে প্রশাসন । এসময় ওসমান নামে এক ব‍্যক্তিকে আটক করা হয়েছে।

অভিযানে দোকানের কম্পিউটার, হার্ডডিস্ক ও বিভিন্ন ধরনের জাল সনদ জব্দ করে দোকান সিলগালা করে ভ্রাম‍্যমান আদালত। আটক দোকান মালিক মোহাম্মদ ওসমান স্থানীয় আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে দোহাজারী পৌর এলাকার সিটি সেন্টারে ওসামান মোবাইল সিটি নামক দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

ডিপ্লোমেসি চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে দেখা যায় পৌরসভায় যে সনদ গুলো পাওয়া যায় সে সকল ধরনের জাল সনদ তৈরি করে সিল দিয়ে বিক্রি করা হচ্ছে, পৌরসভা অফিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারেনা, কিন্তু তারা প্রক্সি সার্ভার দিয়ে অন্য এলাকার ঠিকানা দিয়ে সংশোধন করে দিচ্ছে। জন্ম ও মৃত্যু সনদ, জাতীয়তা সনদ সহ বিভিন্ন জালিয়াতির প্রমাণ মিলেছে। আটক ওসমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী