20 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-৪ এ বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল, জামায়াত প্রার্থীর আপিল খারিজ

চট্টগ্রাম-৪ এ বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল, জামায়াত প্রার্থীর আপিল খারিজ


বিএনএ, ঢাকা : চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের আবেদন করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। শুনানিকালে উভয় পক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

সব দিক বিবেচনা শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। ফলে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী