20 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‍্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি’র উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী