20 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুবির দত্ত হল পেল নতুন প্রভোস্ট

কুবির দত্ত হল পেল নতুন প্রভোস্ট

কুবির দত্ত হল পেল নতুন প্রভোস্ট

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তি মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমানের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিনকে উক্ত হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জিয়া উদ্দিন বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমাকে হল প্রোভোস্ট হিসেবে দায়িত্ব অর্পণ করেছে, আমি দায়িত্ব যথাযথভাবে পালন করবো। এক্ষেত্রে অন্যরাও আমাকে সহযোগীতা করবে বলে আশাকরি।”

প্রসঙ্গত, ২০২২ সালের ১২ জানুয়ারি কুবি প্রশাসন কর্তৃক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানকে দুই বছরের জন্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিএনএনিউজ/ আদনান/ বিএম/এইচমুন্নী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা