30 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইয়েমেনে আবারও মিসাইল হামলা

ইয়েমেনে আবারও মিসাইল হামলা


বিএনএ, বিশ্বডেস্ক: আবারও হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার হুথি এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারে ড্রোন হামলা চালানোর পর নতুন এই পদক্ষেপ নিল আমেরিকা। এ নিয়ে গত এক সপ্তাহে চতুর্থবারের মতো ইয়েমেনে সরাসরি হামলা চালাল মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, মার্কিন সামরিক বাহিনী বুধবার মধ্যরাতে হুথিদের উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা ১৪টি মিসাইল হামলা চালায়। জাহাজ এবং সাবমেরিন থেকে পরিচালিত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেগুলো ধ্বংস করা হয় বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, মার্কিন বাহিনীর এই হামলাগুলো লোহিত সাগরের মোতায়েন যুদ্ধ জাহাজ থেকে করা হয় এবং এক ডজনেরও বেশি হুথি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বিএনএ/  ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা