29 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার কুবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বৃহস্পতিবার কুবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বৃহস্পতিবার কুবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল (১৯ জানুয়ারি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থাপনা উদ্বোধন (ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি) করবেন। পরে শিক্ষকদের মাঝে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, গবেষণা পত্রের বিশেষ কতগুলো দিক বিবেচনায় শিক্ষকদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তবে কতজনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটা এখনই জানাতে চাচ্ছিনা। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষকদের মাঝে গবেষণার প্রবণতা বৃদ্ধি পাবে।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের