30 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে হেরোইনসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

সাভারে হেরোইনসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি


বিএনএ,সাভার : ঢাকার সাভারে তুরাগ নদীর পাড় থেকে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

আটকৃতরা হলেন- আমিনবাজারের বড়দেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৪), যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরূপদাও এলাকার সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত সন্ধ্যা ৬টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পূর্বপাড়া এলাকার তুরাগ নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে এসআই হারুন অর রশিদ বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন মাদকবিক্রেতা বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে বালুর গদির সামনে রাস্তার উপর মাদক কেনাবেচা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দু’জনকে আটক করা করি। উভয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা