26 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগান প্রেসিডেন্ট ভবনে যৌন নির্যাতনের তথ্য ফাঁস

আফগান প্রেসিডেন্ট ভবনে যৌন নির্যাতনের তথ্য ফাঁস

গানি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মার্কিনযুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তানের সাবেক সরকারের মন্ত্রিসভার নারী মন্ত্রী নার্গিস নেহান তালেবানের হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সহযোগীদের দুঃশাসনের বিষয়ে মুখ খুলেছেন।

আফগানিস্তানের দ্য খামা প্রেস জানিয়েছে, নার্গিস নেহান বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যের মধ্যে রয়েছে গনির খুব কাছের একজন উচ্চপদস্থ কর্মকর্তার যৌন হয়রানির কথা। রয়েছে প্রেসিডেন্টের বাসভবনে ঘটা যৌন নির্যাতনের কথা। নার্গিস নেহান সাদ মোহাম্মদ নামে গনির এক খুব কাছের পরামর্শকের যৌন নিপীড়ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন।

সাদ মোহাম্মদ সম্পর্কে নার্গিজ জানান, তিনি একজন শিয়া তরুণীকে নিজের স্ত্রী থাকা অবস্থাতেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারী রাজী না হওয়ায় তাকে ইরানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে চাকরিচ্যুত করার চেষ্টা করেন।

সবচেয়ে অবাক করা যে তথ্য নার্গিস জানিয়েছেন তা হলো, আশরাফ গনি সাদ মোহাম্মদের কথায় ওই নারীকে চাকরি থেকে অব্যহতি দিয়েছিলেন। কিন্তু নার্গিস নিজে চেষ্টা করে ওই তরুণীকে অন্য বিভাগে বদলি করে দেন, যেন তার কোনো ক্ষতি না হয়।

নার্গিস আরেকটি ঘটনা সম্পর্কে জানান, সেটি হলো প্রেসিডেন্টের বাসভবনে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে তিনিসহ মোট ৪৫ জন নারী গনির সঙ্গে দেখা করেন। কিন্তু তাদের কথাকে কোনো পাত্তা দেননি তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি।

নার্গিসের দাবি, সাদ মোহাম্মদ ও তার সহযোগীদের বাঁচাতেই গনি এমনটি করেছিলেন। তাছাড়া বেশ কয়েকজন দুর্নীতিবাজের নামও প্রকাশ করেছেন নেহান। তিনি জানান, হুমায়ুন কওমি, মোহাম্মদ হানিফ ও ইলহাম গুল ছিলেন শীর্ষ দুর্নীতিবাজ। যারা সবাই প্রেসিডেন্টের ছত্রছায়ায় ছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের