23 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৬১ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

৬১ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

নৌকাডুবি

বিএনএ বিশ্ব ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অন্তত ৬১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও আছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে-বিবিসি।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬১ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর থেকে ছেড়ে এসেছিল নৌকাটি। যাত্রা শুরুর পর বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৬১ অভিবাসী নিখোঁজ হন। তাদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েছে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা