20 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে দেশীয় অস্ত্র ও মদসহ পিতাপুত্র আটক

কর্ণফুলীতে দেশীয় অস্ত্র ও মদসহ পিতাপুত্র আটক

কর্ণফুলীতে দেশীয় অস্ত্র ও মদসহ পিতাপুত্র আটক

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ছেলে মাসুদ খান (২৪) ও পিতা নূর হোসেন (৭০)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রের ২টি বুলেট, প্রায় ২২লিটার দেশীয় মদ, আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম ও মোবাইলসহ দেশীয় অস্ত্র।

রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ড, রাজার বাপের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট প্রায় ৩ঘন্টা এ যৌথ অভিযান পরিচালনা করেন।

কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, গতকাল রাত্রে যৌথবাহিনীর সহযোগিতায় শিকলবাহা ইউনিয়ন থেকে দুইজন আসামীকে আটক করা হয়েছে। দুই জনেই শিকলবাহা ইউনিয়নের একই পরিবারের। তারা সম্পর্কে বাপ-ছেলে। তাদের থেকে আগ্নেয়াস্ত্রের ২টি বুলেট, ২২লিটার দেশীয় মদ ও আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম, মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তারা এ অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী