23 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২


বিএনএ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা সাতজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতরা হলেন-বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখি (২৩)।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন বলেন, বাসটিতে ১৫ থেকে ২০জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় পরে থাকায় সার্ভিস লেন দিয়ে যানবাহন যাতায়াত করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা