20 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি টাকা দেবে মেটা

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি টাকা দেবে মেটা


বিএনএ, ঢাকা : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত কমিউনিটির পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্র্যাককে দেড় কোটি টাকার বেশি অনুদান দেবে মেটা।

মেটা’র বাংলাদেশে জনসংযোগ পরিচালনাকারী ‘বেঞ্চমার্ক’ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি। আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম বলেন, ‘মেটার ফেসবুক আমাদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক সংবাদ পেতে সাহায্য করেছে। এতে আমরা মানুষকে সাহায্য করার জন্য সময়মতো কার্যকর সিদ্ধান্তও নিতে পেরেছি। মেটার আর্থিক সহায়তা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী